reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০২৬

দুলাল সরকার

সুন্দরের মাথায়

সুন্দরের মাথায় ক্রীড়ারত

বিষাক্ত নাগিনী- গোলাপ

বেষ্টন করে রক্ত জোঁক,

মধুরাতে দীর্ঘশ্বাস- শব্দ,গন্ধে অবসাদ

লুপ্ত বোধ, কঙ্কাল গাছ

পত্রহীন হাতছানি তার;

মর্মভেদী কলরোল- তোমার বিষাণ

ন্যুব্জ দেহে উৎকণ্ঠার ছাপ

স্তব্ধ ইতিহাস,

অসার চেতনায় লুপ্ত প্রাণাবেগ-

নির্বান্ধব প্রান্তরে একা চাঁদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়