ঝিনাইদহ প্রতিনিধি
১৩ ঘণ্টা আগে
মহেশপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে ওই গ্রামের ভাঙনের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল হোসেন ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে স্বরূপপুর গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বলেন, সকালে খালের সেতুর নিচে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্ত হলে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন, বৃদ্ধ আবুল হোসেন সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানবশত খালে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন






































