প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ জুলাই, ২০২৬

গণিতের পুরোনো সমস্যা সমাধান দুই চীনা শিক্ষকের

প্রথমবারের মতো গণিতের নোবেল হিসেবে পরিচিত ফিল্ডস পদক জিতেছেন চীনের দুই গণিতবিদ। গত শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দুই চীনা গণিতবিদ হং ওয়াং ও ইউ দেংের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন পার্ডন ও কানাডার জ্যাকব সিমারম্যান এ পুরস্কার পেয়েছেন। তারা প্রত্যেকে ১৫ হাজার কানাডীয় ডলার (প্রায় ১৩ লাখ ১৭ হাজার টাকা) পুরস্কার পেয়েছেন।

দুজনই এমন সমস্যার সমাধান করেছেন, যার সমাধান ১০০ বছরেরও বেশি সময় ধরে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করেন হং ওয়াং (৩৫)। তৃতীয় নারী হিসেবে তিনি এ সম্মান অর্জন করেছেন। ফিল্ডস পদককে গণিতে নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এমন একসময়ে এ পুরস্কার দেওয়া হলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের গণনাভিত্তিক কাজকে ক্রমেই চ্যালেঞ্জের মুখে ফেলছে। এ অর্জন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ওয়েইবো থেকে রেডনোট- বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফিল্ডস পদক’ এবং ‘ফিল্ডস পদকজয়ী প্রথম চীনা গণিতবিদ’ হ্যাশট্যাগ কোটি কোটি বার দেখা হয়েছে। ওয়েইবোর এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা চীনের সব মানুষের জন্য গর্বের বিষয়।

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা ইতিহাসের সাক্ষী হচ্ছি। চীনের গণমাধ্যমে দুই গণিতবিদের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি ও দেশের জন্য তাদের এ অর্জন কী অর্থ বহন করছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। প্রথম জাতিগত চীনা ফিল্ডস পদকজয়ী শিং-তুং ইয়াও বলেন, ‘চীনের গণিতবিদ সম্প্রদায়ের জন্য এটি এমন একটি স্বপ্ন, যা আমরা কয়েক দশক ধরে বাস্তবায়নের আশা করে এসেছি। ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া একটি গাণিতিক সমস্যা উপস্থাপন করেছিলেন। প্রশ্নটি ছিল, একটি পেনসিলকে পুরো একবার ঘোরালে সেটি সবচেয়ে কম কতটুকু জায়গার ওপর দিয়ে যাবে?

পেনসিলটি সমতল পৃষ্ঠে নয়, বরং ত্রিমাত্রিক স্থানে ভাসছে- এটা ধরে নিয়ে এ সমস্যার সমাধান দেন ওয়াং ও জাল। তারা গত বছর এ বিষয়ে গবেষণাপত্র প্রকাশ করেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ইউ দেং (৩৭) এরকমই আরেকটি শতবর্ষ পুরোনো সমস্যার সমাধানের জন্য এ সম্মাননা পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়