সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে নর্থ টাউন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জ শহরের অভিজাত নর্থ টাউন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অভিযান চালিয়ে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৬ জুলাই) শহরের এস এস রোডস্থ ওই রেস্টুরেন্টে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, রবিবার দুপুরে নর্থ টাউন রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি—যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্যপণ্য সংরক্ষণ না করার অপরাধে রেস্টুরেন্টের ম্যানেজার মো. মোস্তাকিম আহমেদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়