চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইয়ে নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা ঠিকাদার সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরাসহ অন্যান্য ঠিকাদাররাও উপস্থিত ছিলেন। এ সময় ঠিকাদার মো. আব্দুল মান্নান, মো. জিয়াউর রহমান জীবন, সামিউল ইসলাম পলাশ, মো. বাদল আলীসহ আরো অনেকে বরণ অনুষ্ঠানে অংশ নেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ বলেন, এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সব ঠিকাদারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আগামী দিনে এলজিইডির সব কাজ সঠিক নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ঠিকাদাররা নবাগত নির্বাহী প্রকৌশলীর সফলতা কামনা করেন এবং উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
"





































