কয়রা (খুলনা) প্রতিনিধি
সংবাদ সম্মেলনে সত্য উদ্ঘাটনের দাবি

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মৎস্য ঘের দখল, বসতবাড়িতে হামলার মিথ্যা নাটক সাজিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছে প্রতিপক্ষ। এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বাগালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কোহিনূর আলম সানা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ জুলাই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে একই গ্রামের রশিদ সানা অভিযোগ করেছে যে, জহুরুল শিকারী, কোহিনূর সানা, বাপ্পি ওরফে শুভ, আলিফ, রবিউলসহ আরো অনেকে তাদের ভোগ দখলে থাকা জমিজমা ও মৎস্য ঘের দখলের চেষ্টায় ভয়ভীতি প্রর্দশন, বসতবাড়ি হামলা, ভাংচুর, মৎস্য ঘেরে ক্ষয়ক্ষতি, মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। টাকা না দিলে তাদের বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে প্রকৃত ঘটনাটি উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। এসময় অর্ধশতাধিক নির্যাতিত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তবে অভিযোগের ব্যাপারে আবদুর রশিদ বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
"





































