ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ভাশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বড় ভাই হানিফের বিরুদ্ধে। এ ঘটনায ভুক্তভোগী বাদী হয়ে হানিফকে আসামি করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত রবিবার বিকালে ধামরাই থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই মোস্তফা কামাল।
এর আগে শুক্রবার বিকাল ৩টার দিকে সৌদি প্রবাসীর বাড়িতে ঘটনাটি ঘটে।
ধর্ষণকারী হানিফ আলী উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া এলাকার মৃত সোনা মিয়া ওরফে নাথু বেপারীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী বলেন, হানিফ এর আগেও ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে। পরে আবুল হোসেনের বাড়িতে সালিশ করে জরিমানা দিয়ে রক্ষা পেয়েছে।
ধামরাই থানার (এসআই) মোস্তফা কামাল বলেন, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে আসামি হানিফ আলীকে বাড়িতে পাওয়া যাযনি। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
"





































