ফেনী প্রতিনিধি
২২ ঘণ্টা আগে
সীমান্তে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬৮ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় শাড়ি, চকোলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল¬ুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































