সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২২ ঘণ্টা আগে

সিরাজগঞ্জ

খবর প্রকাশের পর প্রতিবন্ধী নীলার স্বপ্ন পূরণ

অবশেষে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো শারীরিক প্রতিবন্ধী হাত না থাকায় পা দিয়ে লিখে কামিল (মাস্টার্স সমমান) সম্পন্ন করা নীলা খাতুনের। দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে কামিল (মাস্টার্স সমমান) পাস করে আলোচনায় আসা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবড়ধুল গ্রামের নীলা খাতুন এবার সহকারী শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন।

গত রবিবার তাকে বাংলাদেশ সচিবালয়ে ডেকে নেওয়া হয়। পরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ পান তিনি।

জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু এবং সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হাসানের তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ, গত ২৩ জুলাই প্রতিদিনের সংবাদ পত্রিকায় ‘পা দিয়ে লিখেই কামিল ডিগ্রি অর্জন অদম্য নিলার, সরকারি চাকরির স্বপ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়; যা এলাকার সচেতন মহলকে নাড়া দেয়। প্রতিদিনের সংবাদ পত্রিকা পরিবারকে ধন্যবাদ জানান প্রতিবন্ধী নিলার পরিবার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস বলেন, আমি যখন নিলার লেখাপড়ায় এমন সাফল্যের কথা শুনি ওইদিনই আমি নীলার বাড়িতে যাই। তার মা-বাবার সঙ্গে দেখা করে তার স্বপ্ন পূরণের আশ্বাস দিই। এরপর নীলাকে ঢাকায় নিয়ে এলে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজসম্পদমন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর উদ্যোগে নীলার চাকরির ব্যবস্থা হয়।

তিনি আরো বলেন, কামারখন্দ এবং সিরাজগঞ্জে যারা লেখাপড়ায় ভালো, তাদের যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় কাজের ব্যবস্থা করা হবে। বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীরা ভালো চিকিৎসা পাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়