লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২২ ঘণ্টা আগে

বনভূমি দখলমুক্তে চারা রোপণ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিটের সাতের আগা নামক স্থানে ২০০২-০৩ সালের বাঁশবাগানের বনভূমি দখলমুক্ত করে বাঁশসহ দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে এক একর জায়গায় এই গাছের চারা রোপণ করা হয়।

এসময় চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, সাতগড় বিট কর্মকর্তা বজলুর রশিদ, বনবিভাগের স্টাফবৃন্দ, বাঁশ বাগানের অংশীদার ও অনিয়মিত শ্রমিকরা উপস্থিত ছিলেন।

চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান বলেন, বিদেশি প্রজাতির পরিবর্তে দেশীয় গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বন্যহাতির অন্যতম প্রধান ও প্রিয় খাবার হলো বাঁশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়