তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ২৩ ঘণ্টা আগে

তারাগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নুরনাহার বেগম (২৬) নামের ওই গৃহবধূর নিজ শয়নকক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম প্রামাণিকপাড়া গ্রামের মনানুর রহমানের স্ত্রী। তাদের একটি ৬ বছরের ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন নুরনাহার নিজ বাড়ির শয়নকক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়