reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ঘণ্টা আগে

সংক্ষিপ্ত সংবাদ

ফল উৎসব

ঝিনাইদহ প্রতিনিধি

দেশীয় ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। গতকাল সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এ উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক বাবলু খান, হাসান আশকারি, স্কুলের প্রধান শিক্ষক লিজা ফেরদৌস। এ উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, খেজুর, ডেউয়া, লটকন, কলাসহ ২৮ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়।

সহায়তা প্রদান

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পংরৌহা গ্রামে বটগাছের ডাল ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত কালী মন্দির ও বসতঘর পুনর্নির্মাণে উপজেলা প্রশাসন থেকে ঢেউটিন ও টাকা সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মন্দিরের পক্ষে জয় গোপাল চৌধুরী ও বসতঘর ক্ষতি হওয়া পরিবারের ওসমান গণির স্ত্রীর হাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া চেক দেন। এর পাশাপাশি এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে।

কৃষি প্রণোদনা

ঈদগাঁও প্রতিনিধি

‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্য সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে এ কর্মসূচিতে সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ঈদগাঁও ইউএনও মংচিংনু মারমা ও বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, বিএনপি নেতা মোজাম্মেল হক, নুরুল আলম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্যান বিতরণ

ভোলাহাট প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ অনুষ্ঠানে ইউএনও নাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সংসদ সদস্য ড. মিজানুর রহমান। প্রধান অতিথি অসহায় ও দুস্থ নারীদের মাঝে ১৬টি সেলাই মেশিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৪৬টি ফ্যান তুলে দেন। উপস্থিত ছিলেন ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, এলজিইডির ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী আছাবুর রহমান, উপসহকারী প্রকৌশলী ফাহাদ আলী, ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর শামশুজ্জামান আলকেস, নায়েবে আমীর ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলী প্রমুখ।

সার-বীজ বিতরণ

ধামরাই প্রতিনিধি

কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২১০০ উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে এসব বিতরণ করা হয়। ধামরাই ইউএনও আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন সংসদ সদস্য তমিজ উদ্দিন। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়