বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২৩ ঘণ্টা আগে

মাদরাসা সুপারের বিরুদ্ধে ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার একটি ফাজিল মাদরাসার সুপারের বিরুদ্ধে ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত বুধবার অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সুপার মমিনুল ইসলাম বিভিন্ন সময় এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রী ভয়ে দীর্ঘদিন পরিবারের কাছে কিছু বলতে পারেনি। অভিযুক্তের আচরণ অসহনীয় হয়ে উঠলে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তের প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় অংশ নিতে না দেওয়া, বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এমনকি গত ১৮ জুন রাতে অভিযুক্ত অভিযোগকারীর বাড়িতে গিয়ে ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এতে পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি জোরপূর্বক ঘরে

প্রবেশের চেষ্টা করেন এবং ছাত্রীর হাত চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ২৯ জুন অভিযুক্ত সুপার ছাত্রীর বাবার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে তার মেয়েকে প্রতিষ্ঠান থেকে টিসি (স্থানান্তর সনদ) দিয়ে নাম কেটে দেওয়া হয়েছে বলে জানান। এরপর থেকে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়