কসবা ও নাচোল প্রতিনিধি
কসবা ও নাচোলে
নানা আয়োজনে জাতীয় কবি নজরুল বর্ষ উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সহসভাপতি বশির চৌধুরী ও বাদল আহমেদ এবং সাধারণ সম্পাদক আইয়ুম খান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ভূইয়া।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কসবা শিল্পকলা একাডেমি ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদের সঞ্চালনায় জাতীয় কবির সংগ্রামী জীবনের ওপর আলোচনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ ও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। এসময় জামায়াতে উপজেলা আমীর ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
"







































