চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৩ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জ

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৪৭ কেজির বাঘাইড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে এক জেলের

জালে ধরা পড়েছে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড়। গত মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালডুবি গ্রামের মুসার

নেতৃত্বে একদল জেলের জালে আটকে পড়ে মাছটি। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে এত বড় বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনা বিরল বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই দিন সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলেরা। জাল তোলার সময় ভারী কিছুর উপস্থিতি টের পেয়ে তারা সাবধানে তা টেনে তোলেন এবং বিশাল এই বাঘাইড় মাছটি দেখতে পান। পরে মাছটি নদী থেকে ঘাটে নিয়ে আসা হলে সেটি একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষের ঢল নামে। অনেকেই এ সময় মোবাইল ফোনে মাছটির ছবি ও ভিডিও ধারণ করেন।

স্থানীয় জেলেরা জানান, বর্ষা মৌসুমে

নদীতে পানি বাড়তে শুরু করায় সাধারণত

বাঘাইড়, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছের আনাগোনা বাড়ে। তবে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছ সচরাচর দেখা যায় না। বিশাল আকৃতির এই মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে প্রতি কেজি

এক হাজার ২০০ টাকা দরে মোট ৫৬ হাজার ৮৮০ টাকায় বিক্রি করা হয়েছে। পরে আড়তদার মাছটি অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে ঢাকার বাজারে পাঠিয়েছেন।

এ বিষয়ে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকারের মাছ ধরা পড়ার খবর পাওয়া গেলেও এত বড় বাঘাইড় সত্যিই ব্যতিক্রমী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়