ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

  ২৩ ঘণ্টা আগে

ঈদগাঁওয়ে ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিজ বাড়ির রান্নাঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমা আক্তার (২৭) নামে চার সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পোকখালী ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলছুমা আক্তার ওই এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী। তার পৈত্রিক বাড়ি রামু উপজেলার ঈদগড় এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে কুলছুমার সন্তানরা পাশের ঘরে পড়তে যায়। এ সময় তার এক দেবর কাজ থেকে বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। তিনি বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমার মরদেহ ঝুলতে দেখেন।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানানো হলে তিনি থানা পুলিশকে অবহিত করেন। ঘটনার সময় নিহতের স্বামী পাশের উপজেলার খুরুস্কুলে তার কর্মস্থলে ছিলেন বলে স্থানীয়রা জানান।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়