ভোলা প্রতিনিধি
ভোলায় জলবায়ু পরিবর্তনে করণীয় বিষয়ক সংলাপ

ভোলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের প্রভাব মোকাবেলায় করনীয় তারুণ্যের করনীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সামাজিক সংগঠন ইযুথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের স্লোগান ছিলো ‘তারুন্যের শক্তিতে আমরা কাজ করবো জলবায়ু পরিবর্তনের মুক্তিতে ও আমরাই পারি কমাতে দুর্যোগের ক্ষতি’। ইউনিসেফ এর সহায়তায় সংলাপে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. আজিজুল ইসলাম।
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান সম্মনয়কারী আদিল হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ইউনিসেফের জলবায়ু পরিবর্তন বিষয়ক সেলের কনসালটেন্ট আসিফ চৌধুরি। এতে জেলার বিভিন্ন উপজেলা ও কলেজের প্রায় অর্ধ-শতাধিক তরুন অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সমস্যা বর্তমানে ভয়াবহ রুপ ধারন করেছে। যার ক্ষতিকর প্রভাবগুলো ইতিমধ্যে আমাদের সমস্যার সম্মুখিন করছে। নদী ভাঙন, ঘূর্নিঝড় ও লবনাক্ততা পরিমান অনেক বেড়ে গেছে। সচেতনতার মাধ্যমে আমাদেরকে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে।
"





































