বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১৮ ঘণ্টা আগে

শার্শার সীমান্তে বিপুল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিরাপের মধ্যে ৩৫৯ বোতল উইনিক্স এবং ৭৬ বোতল ভারতীয় এসকাফ সিরাপ রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন) রাতে শার্শার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩৫৯ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ এবং ৭৬ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়