লালমনিরহাট প্রতিনিধি

  ১৮ ঘণ্টা আগে

লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি সেলিম সবুজ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন মোঃ সেলিম সবুজ। গত শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম সবুজ ব্যালট বাক্সে পেয়েছেন ২৬৮ ভোট। অন্যদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুর রহমান পেয়েছেন ২১৫ ভোট। অর্থাৎ ৫৩ ভোটের ব্যবধানে সভাপতি পদে সেলিম সবুজকে বিজয়ী ঘোষণা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়