মদন (নেত্রকোনা) প্রতিনিধি
মদনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মদন উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার (১৪ জুন) মদন উপজেলার পাবলিক হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস. এইচ. পিপুল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান এবং মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান (মিঠু)।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. শামছুল হুদা শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম লালু, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা রমজান মাস্টার, সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের একান্ত সচিব মির্জা হায়দার আলী, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
"






































