reporterঅনলাইন ডেস্ক
  ৮ ঘণ্টা আগে

ঈশ্বরদীতে পারমাণবিক জ্বালানি বিষয়ে উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির দীর্ঘমেয়াদি উন্নয়ন, সুশাসন, নীতিগত প্রস্তুতি এবং জাতীয় পর্যায়ে অংশীজনদের সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে দুই দিনব্যাপী রাউন্ডটেবিল বৈঠক ১২-১৩ জুন পাবনার ঈশ্বরদীর জয়নগরস্থ স্বপ্নদ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের পারমাণবিক যাত্রা কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয়। এটি জাতীয় শাসনক্ষমতা, প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা এবং দীর্ঘমেয়াদে জনআস্থা গড়ে তোলা ও তা বজায় রাখার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই দেশের নীতিনির্ধারক, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের পারমাণবিক জ্বালানির সঙ্গে সংশ্লিষ্ট দায়বদ্ধতা, নিরাপত্তা, আন্তর্জাতিক বাধ্যবাধকতা, মানবসম্পদ উন্নয়ন, জনআস্থা, স্বচ্ছতা এবং ভূরাজনৈতিক প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান জরুরি। দুই দিনব্যাপী কৌশলগত গোলটেবিল বৈঠকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা, বৈশ্বিক পারমাণবিক জ্বালানি প্রবণতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, আইনগত ও নিয়ন্ত্রক কাঠামো, পারমাণবিক নিরাপত্তা সংস্কৃতি, জনসম্পৃক্ততা এবং পারমাণবিক শিল্পখাতে দেশীয় অংশগ্রহণ বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চপর্যায়ের কৌশলগত এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আমাদের অর্থনীতি যত বিকশিত হচ্ছে, তার সাথে সাথে জ্বালানির চাহিদাও ক্রমাগত বাড়ছে। ?আমাদের শিল্পকারখানা সচল রাখতে, ব্যবসাবাণিজ্যের প্রসার ঘটাতে, নাগরিক সেবার মান বাড়াতে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি অপরিহার্য। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়