reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ঘণ্টা আগে

সমৃদ্ধ দেশ গঠনে আমরা বদ্ধপরিকর

ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধা বিপত্তি আসুক, আমরা ভাল কাজ করব । আমরা সম্মিলিতভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাতকে শক্তিশালী করতে চাই। গতকাল রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল ৪ এর অধীনস্থ ৯ নং ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে বৈদ্যুতিক মানব দেহ চুল্লি উদ্বোধন কালে তিনি এ কথা বলেন ।

এসময় প্রশাসক বলেন, দলের যাতে কোন বদনাম না হয়, দলে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে দলীয় নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে । তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা তাদের পাশে আছি ।

এ সময় তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে বলেন, নিজ নিজ বাসাবাড়ির আশেপাশে জমে থাকা পানি থেকে এডিস মশার বিস্তার ঘটে, সবাই সপ্তাহে অন্তত একদিন বাসাবাড়ির আশপাশ পরিষ্কার করি। ডিএনসিসি প্রশাসক নগরবাসীকে খালে ময়লা আবর্জনা ও গৃহস্থলি বর্জ্য না ফেলার জন্য অনুরোধ করেন।

প্রশাসক জানান , যারা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান ,তাদেরকে সংশ্লিষ্ট ওয়ার্ডে মানুষের সেবা ও ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে তিনি কাউন্সিলার হওয়ার যোগ্যতা রাখেন এবং তারাই সুপারিশপ্রাপ্ত হবে । এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিধনসহ অন্যান্য সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান ।

অনুষ্ঠানে প্রশাসক শ্মশান ঘাট কমিটি কর্তৃক দাবিগুলো যৌক্তিক ও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন ।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ও ফেরদৌসী আহমেদ মিষ্টি বক্তব্য রাখেন । তারা পরিবেশবান্ধব হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে বৈদ্যুতিক মানব দেহ চুল্লি প্রকল্প বাস্তবায়নে ডিএনসিসি প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানান । ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা , হরিরামপুর শ্মশান কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়