ক্রীড়া ডেস্ক

  ৭ ঘণ্টা আগে

ইয়ামালের চোট নিয়ে যা জানা গেল

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। গর্ব আর উত্তেজনায় ভাসছে তারা। কিন্তু তাদের অন্যতম সেরা খেলোয়াড় লামিনে ইয়ামালের শারীরিক অবস্থার কারণে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল কপালে, কিন্তু সেটা কেটে গেছে। ইতালির প্রথিতযশা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমন তথ্য দিয়েছেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘লামিনে ইয়ামাল শুরুর একাদশে থাকবেন। শতভাগ ফিট তিনি এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।’ তার তথ্যানুযায়ী, ঊরুর অস্বস্তিতে ভুগছিলেন ইয়ামাল। এ কারণে অনুশীলনে তাকে দেখা যায়নি। তবে বড় কোনো ইস্যু নয়। শুরুর একাদশে দেখা যাবে তাকে।

বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রবিবার রাতে নিউইয়র্কে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র তিন দিন আগে দলের নিয়মিত অনুশীলনে দেখা যায়নি ১৯ বছর বয়সি এ তারকা উইঙ্গারকে। শুধু তাই নয়, ইয়ামালের বাম ঊরুতে ব্যান্ডেজও দেখা গেছে, যা স্পেন শিবিরে নতুন করে শঙ্কা তৈরি করেছিল।

চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র লামিনে ইয়ামাল। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়