অলোক আচার্য

  ২০ জুন, ২০২৬

থাকবো বাবার সাথে

বাবারা সব কোথায় হারায়

একটা সময় পরে?

গভীর রাতে বুকের ভিতর

বকুল হয়ে ঝরে।

বাবার চশমা, ঘড়ি, কাপড় যত

যতন করে রাখি

বাবার মাখা চাঁদর নিয়ে

আমার গায়ে মাখি।

আমিও একদিন বাবার সাথে

থাকব অনেক দূরে

নীল আকাশে তারা হয়ে

অনন্তকাল ধরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়