কাব্য কবির

  ২০ জুন, ২০২৬

বাবার কাছে চিঠি

আমায় ফাঁকি দিয়ে বাবা কোথায় তুমি গেলে

আর না ফিরে এলে।

টুকটুকে লাল জামা তুমি দিতে আমায় কিনে,

একটা দিনও ভাল্লাগে না বাবা তোমায় বিনে।

রাতের বেলা তোমার কথা মনে পড়ে রোজ,

মায়ের কাছে সব সময়ই নেই যে তোমার খোঁজ।

তোমার জন্য হণ্যে হয়ে কাঁদি আমি যখন,

মা যে বুঝায় তখন

তোর বাবা ওই নীল আকাশের বুকে

আছে অনেক সুখে।

সেদিন থেকে আকাশপানে আমি চেয়ে থাকি,

বাবা বলে ডাকি।

কবুতরকে বন্ধু ডাকি বলি তাকে প্রিয়

আমার লেখা রঙিন চিঠি বাবার কাছে দিও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়