উৎপলকান্তি বড়ুয়া

  ২০ জুন, ২০২৬

বাবা

বাবা নিজের

সকল কাজই নিজেই সারেন ওরে,

গুছিয়ে নিজের সকল কিছু অফিসে যান ভোরে।

মায়ের সাথেও

সকল কাজে হাতটি লাগায় বাবা,

পছন্দ তার ক্রিকেট টেনিস হাডুডু বল দাবা।

পুবের সুরুজ

বাবা আমার রোদের হাসি মুখ,

বাবা খুশির আনন্দ গান জনম জনম সুখ।

যায় এঁকে যায়

বাবার হাতে আদর স্নেহের তুলি,

বাগান জুড়ে ফোটা রঙিন আনন্দ ফুলগুলি।

বাবা মাথার

উপর শীতল নিরাপদের ছাদ,

যায়রে ভেঙে মন অন্তরে সকল খুশির বাঁধ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়