ইকবাল খান
২০ জুন, ২০২৬
আকাশের শত তারায়

আকাশের শত তারায়
বাবা তোমায় খুঁজি,
রুপালি চাঁদ দেখে
মা আছে বুঝি।
ভোরের শিশিরবিন্দুতে
দুজনের হাসি পাই,
নরম রোদের সোনার পথে
স্নেহের ছোঁয়া চাই।
দখিন হাওয়ার মিষ্টি সুরে
শুনি স্নেহের বাণী,
ফুলের গন্ধ ভেসে এলে
মনে পড়ো জানি।
রঙধনুর সাতটি রঙে
স্বপ্ন আঁকি নিত্য,
বাবা-মায়ের আশীর্বাদে
ভরে ওঠে চিত্ত।
নদীর জলে ঢেউয়ের নাচন,
পাখির গানের তান,
বাবা-মায়ের ভালোবাসায়
সুন্দর এই প্রাণ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































