বেলাবো প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স: এমপি ফাহমিদা হক সাথী

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে সরকার। তরুন সমাজ, প্রশাসন এবং আমরা সবাই এক সঙ্গে কাজ করলে সমাজ থেকে মাদকমুক্ত সম্ভব।
শনিবার (২০ জুন) সকাল ১০ টায় উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিন ধুরু উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিনধুরু যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সমাবেশে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৮ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক সাথী এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজ থেকে মাদক দূর করতে যা যা করা দরকার তাই করবো।কোনো মাদক কারবারি যেন অপরাধ করে আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে সে জন্য প্রয়োজনে আইন সংশোধনের জন্য সংসদে সুপারিশ করবো। আগামী ১ বছরের মধ্যে সমগ্র বাংলাদেশ মাদক মুক্ত হবে,সেই লক্ষ্য প্রধানমন্ত্রী নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
সমাবেশে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মরসুর,বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম আমান উল্লাহ,দূর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী,স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ মোখলেছুর রহমান,বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদ বেনু,সরদার জাকির হোসেন'সহ শিক্ষক,সাংবাদিক ও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,আমাদের যুব সমাজে মাদকের উপর আসক্তি বাড়ছে যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। মাদকের সমস্যা একার পক্ষে সমাধান করা সম্ভব না। দেশ, সমাজ ও পরিবার সম্মিলিতভাবে কাজ করলে এই আগ্রাসন রোধ করতে পারবো।









































