গাজীপুর প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

গাজীপুরে ফল উৎসব

‎‎নিয়মিত খেলে ফল, দেহ মনে বাড়বে বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান প্রজাতির দেশি ফলের সাথে পরিচয় ও ফলের বিভিন্ন উপকারিতা শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে উদযাপিত হলো এই ফল উৎসব।

শনিবার গাজীপুর সদর উপজেলার নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে এ ফল উৎসব উদযাপন করা হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এম.রকিবুল হাসান ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি মো. শওকত সিদ্দিকী, সদস্য সচিব ও প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয় প্রমুখ।

উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, জামরুল, ডেউয়া, ডেফল, করমচা, তেঁতুল, লটকন, আনারস, পেঁপে, আঁখ, তাল, বেল, লেবু, খেজুর, বাঙ্গি, জাম্বুরা, অরবরই, আঙুর, ডাব, ডালিম, কামরাঙা, সফেদা, কমলা, মালটা, আপেল, দাতই, বিলম্ব, আঁতা, চালতা, গাব, চেরি, কাঠ বাদাম, ফেলা ফল, চাম্বল কাঁঠাল, কদবেল, আমড়া, আমলকি, জলপাই, হরতকি, তরমুজ, বরই ও ড্রাগন ফলসহ নানা রকমের ফল প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীদের ফল কেটে খাওয়ানো হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়