তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

তারাগঞ্জে নিখোঁজ  কন্যাশিশুর মরদেহ উদ্ধার 

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নয় বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকার বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশে পাট খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সানজিদা (৯) উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৯ জুন) বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

শনিবার (২০ জুন) সকালে বাড়ির কাছের ডালিয়া ক্যানেলের পাশে পাট খেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান 'মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে'।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়