গাইবান্ধা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গাইবান্ধায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

‎গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টার দিকে শহর সংলগ্ন স্থানীয় হাশেমবাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎সমাবেশে বক্তব্য রাখেন খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক, ইউপি সদস্য মোস্তাক আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি। এসব অপকর্ম পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎তারা যুবসমাজকে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

‎বক্তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

‎মানববন্ধন শেষে এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়