গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

গোবিন্দগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুরে মিললো মিন্টু চন্দ্র মোহন্তের মরদেহ

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মিন্টু চন্দ্র মোহন্ত (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ গ্রামের একটি সরকারি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মিন্টু চন্দ্র মোহন্ত একই গ্রামের নিশি চন্দ্র মোহন্তের ছেলে।

নিহতের ছোট ভাই গৌতম কুমার মোহন্ত জানান, গত বুধবার মধ্যরাতে তার বড় ভাই মিন্টু বাড়ি থেকে বের হয়। এরপর গত তিন দিন পেরিয়ে গেলেও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি । আজ সন্ধ্যার পর স্থানীয়রা ওই পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের স্ত্রী অনিতা রানী মোহন্তের ভাষ্য, তার স্বামী মিন্টু চন্দ্র মোহন্ত মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মদ্য পানে ভারসাম্যহীন হয়ে পুকুরে পড়ে তার মৃত্যু ঘটতে পারে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষীতে ঘটনা স্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার (২০ জুন) তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়