গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুরে মাদকের আস্তানায় পুলিশী অভিযান, আটক ৬

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের মিনি স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা ও ইয়াবা সেবনের দায়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট আসাদুল ইসলামের সামনে হাজির করা হয়।
আটককৃতরা দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৫০ টাকা অর্থদন্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন-গুরুদাসপুর পৌর শহরের খামার নাচকৈড় মহল্লার রঞ্জু সরকারের ছেলে সাগর হোসেন (২৭) একই মহল্লার আরিফুল ইসলামের ছেলে আম্বার হোসেন(২৫) এবং এস এম আলতাফ মাহমুদের ছেলে ফাহিম আল মাহমুদ শান্ত (২৬)।
অন্যরা হলেন তাফসির তাহমিদ তারিফ (১৯), নাঈম শেখ (২৬), সাখাওয়াত হোসেন (৩২), এবং মকিমপুর গ্রামের কামাল পারভেজ (৪৬)।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনজুরুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।









































