কয়রা (খুলনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক 

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ মাদারবাড়ি পাশের খাল এলাকায় নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধ ২ জেলেকে আটক করেছে বন বিভাগ।

এ সময় তাদের নিকট হতে ২ টি নৌকা, ৪ বোতল ভারতীয় অবৈধ কীটনাশক ৬৫ কেজি চিংড়ি মাছ, নিষিদ্ধ ভেশাল জাল সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শনিবার (২০ জুন) সকাল ৮ টায় কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আল মামুন (২৮) ও মাসুম বিল্লাহ(৩৬)।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়