রংপুর ব্যুরো
১ ঘণ্টা আগে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে রংপুরের ১৪টি স্থানে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে রংপুরের ১৪টি স্থানে একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি।
শনিবার সকাল থেকে দুপুর পযন্ত রংপুর নগরীর কাচারী বাজারে কর্মসূচীতে বক্তৃতা করেন, গাইবান্ধা সদর আসনের এমপি আব্দুল করিম, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, এনসিপি জেলা আহ্বায়ক আল মামুনসহ জামায়াত-এনসিপি’র নেতাকর্মীরা।
এ সময় বক্তারা শুধু আশ্বাস নয়, অবিলম্বে একনেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ানে বাজেট পাস কাজ শুরুর দাবী জানান।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































