সফিউল্লাহ আনসারী
২০ জুন, ২০২৬
বাবা

আমার বাবা আমার কাছে
সবচেয়ে প্রিয় আপন,
বাবা আমার জীবনজুড়ে
সুখের ছোঁয়া কাঁপন।
বাবা আছে ছায়ার মতো
আমার জীবন জুড়ে,
বাবার স্নেহ ভালোবাসা
মনের মিহিন সুরে।
আমার বাবা এই জীবনে
সবার থেকে সেরা,
মায়া-ছায়ায় জড়ানো তাঁর
নিখাদ প্রেমে ঘেরা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































