হাফিয রেদওয়ান

  ২০ জুন, ২০২৬

বিশ্রামহীন যোদ্ধা

বাবা সন্তানের সুখ দেখতে

দিতে পারে জান,

বিপদ হলে পাশে দাঁড়ায়

অর্থের দেয় যোগান।

ছায়ার মতো আগলে রেখে

আদুরে নেই বারণ,

চাওয়া পাওয়া পূর্ণ করে

খুঁজেনা আর কারণ।

রক্ত ঘামে আয়ে আনে

পরিশ্রমের ফল,

ডালভাত মুখে তুলে দিতে

হারায় গায়ের বল।

বাবার সম্মান সবার উর্ধ্বে

বিনম্র ও শ্রদ্ধা,

সন্তান মুখে হাসি ফোটায়

বিশ্রামহীন যোদ্ধা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়