বিনোদন প্রতিবেদক

  ১৩ ঘণ্টা আগে

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সম্মাননায় ভূষিত অভি মঈনুদ্দীন

অভি মঈনুদ্দীন, বাংলাদেশের একজন প্রতিথযশা সাংবাদিক। মধ্যনগর বাজার (সুনামগঞ্জ) সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যনগর বিপি উচ্চবিদ্যালয় এবং পরবর্তীতে সিলেট ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা কালীন সময়েই তিনি সাংবাদিকতায় নিজেকে সম্পৃক্ত করেন। সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ তিনি ৩০ বারেরও বেশি সময় তিনি শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা লাভ করেন। আজ থেকে ২৬ বছরেরও বেশি সময় আগে ‘দৈনিক আজকের কাগজ’-এর ‘চারবেলা’ ও ‘তারকা কাগজ’-এ লেখালেকির মধ্যদিয়ে তার সাংবাদিকতা শুরু হয়।

বিগত বেশ কয়েক বছর যাবত অভি মঈনুদ্দীনের উদ্যোগে ও ‘আলী রূপা ফাউণ্ডেশন’র প্রধান পৃষ্ঠপোষকতায় ‘মা পদক’ ও ‘শিক্ষাগুরু সম্মাননা’ প্রদান করা হয়ে আসছে। গত ১৭ জুলাই ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানে সিলেটের দক্ষিণ সুরমার মোগলা বাজারের ‘রেবতি রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক বিশ্বনাথ তালুকদার ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ লাভ করেন। সেই উপলক্ষ্যে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে গত ২৬ জুলাই ‘বিশ্বনাথ তালুকদার’কে বিশেষ সংবর্ধনায় ভূষিত করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভি মঈনুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম বদরুজ্জামান মিলন ও রূপক কিরণ তালুকদার। অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি অভি মঈনুদ্দীনের হাতে প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত সম্মাননা স্মারক তুলে দেন।

অভি মঈনুদ্দীন বলেন, ‘এর আগে সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ আমি বহু সম্মাননায় ভূষিত হয়েছি। এবারই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন অতিথি হিসেবে আমার এই সম্মাননা লাভ। বিষয়টি নিয়ে আমি সত্যিই গর্বিত, আনন্দিত। আন্তরিক ধন্যবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত স্যার’সহ স্কুলের সকল শিক্ষক ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের। আমার জীবন চলাপর পথে আজকের এই দিনটি বিশেষভাবে মনের মাঝে গেঁথে থাকবে।’

উল্লেখ্য, অনুষ্ঠান উপস্থাপনা করেন দশম শ্রেণীর ছাত্রী সাবিহা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়