নিজস্ব প্রতিবেদক

  ৭ ঘণ্টা আগে

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ অভিযান শুরু

প্রধানমন্ত্রীর দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আফতাবনগর-সংলগ্ন দাশেরকান্দি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা ওয়াসা। গতকাল শনিবার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ. কে. এ. এম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওঅ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি) মো. আজিজুল হকসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারি এই কর্মসূচির সফল বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়