reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

পদক পাচ্ছেন ৪০ সদস্য

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে এই বাহিনী।

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি।

এছাড়া নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, কূটনৈতিক ব্যক্তি, সামরিক ও অসামরিক অতিথি উপস্থিত থাকবেন।

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্র উপদেষ্টা কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তির বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ১০ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড পদক, ১০ জনকে বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়