১৬ ফেব্রুয়ারি, ২০২৫
অতিরিক্ত ভাড়া নিলে মামলার নির্দেশনা থেকে সরে এলো বিআরটিএ

পেট্রল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা করতে গত ১০ ফেব্রুয়ারি নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ছয় দিন পর সেই নির্দেশনা স্থগিত করেছে সংস্থাটি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশকে এক চিঠি পাঠিয়ে ১০ ফেব্রুয়ারির আদেশটি স্থগিত করার বিষয়টি জানিয়েছে বিআরটিএ।
এর আগে ১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়ে বিআরটিএ থেকে বলা হয়, পেট্রল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা হবে।
এতে বলা হয়, গ্যাস বা পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































