১৬ ফেব্রুয়ারি, ২০২৫
ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টায়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান শনিবার বিশ্ব ইজতেমা ময়দানের ২নং গেটের ভেতরে বিদেশি খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
জিএমপি কমিশনার বলেন, সব ঠিক থাকলে রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। মোনাজাতের সময় যান চলাচল সচল রাখার চেষ্টা করা হবে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































