reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

খুনিদের ছাড় নেই, বললেন সারজিস

সংগৃহীত

অপারেশন ডেভিল হান্ট : সাত দিনে সারা দেশে গ্রেপ্তার ৩৯২৪। খুনিদের ছাড় নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

জানা যায়, অপরাধকর্ম রোধে সম্প্রতি সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের একটি বিশেষ অভিযান চালু করেছে সরকার।

এ অভিযানের আওতায় জুলাই গণ-অভুত্থানে হামলা-হত্যায় অভিযুক্ত ব্যক্তিদেরসহ অন্যান্য অপরাধকর্মে লিপ্ত ব্যক্তিদের গ্রেপ্তার করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এরই ধারাবাহিকতায় গত ৭ দিনে ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়