reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে আরো ৫০৯ জন গ্রেপ্তার

প্রতিনিধিত্বশীল ছবি

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরোও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৫৭ জনকে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫০৯ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, ১০টি রামদা, একটি চাইনিজ ছুরি, একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, দুটি চাইনিজ চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি কাঠের বাটযুক্ত দা, চারটি ধামা ও দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল।

অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে একযোগে সারা দেশে শুরু হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়