১৪ ফেব্রুয়ারি, ২০২৫
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমা আদায়

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। শুক্রবার তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে শেষ হয়। ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন সাদ অনুসারীরা।
ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রজনিতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করবেন বলে জানা গেছে। গতকাল সকাল থেকে সারা দেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































