reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া যায় কিনা বিবেচনা হচ্ছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে আসার ১০ মিনিটেই বিদেশিরা অন অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত অ্যাপ উদ্বোধন করে এ নিয়ে কথা বলেন তিনি।

বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সেবা সহজ করতে এ অ্যাপ উদ্বোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় লাগে; ৪৫ মিনিট-এক ঘণ্টা সময় লাগে। যে সিস্টেম (অ্যাপ) করা হচ্ছে, সেটা কার্যকরী হলে ৫-১০ মিনিটে উনি অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।’ এছাড়া পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করে এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনলাইনে ইনফরমেশন দেওয়ার পরে আমাদের এখানে কাগজপত্র ঠিক থাকলে একটা কোড আবেদনকারী পাবেন। এরপর বাংলাদেশে আসার পরে কোড দেখানোর পর ডলারে পেমেন্ট করলে ভিসা পেয়ে যাবেন। এই প্রক্রিয়া সারতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় ততটুকুই। এই পেমেন্ট কার্ড ও ক্যাশে দুটোতেই দেওয়া যাবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেসব দেশের সাথে চুক্তি আছে, অন অ্যারাইভেল ভিসা তাদের জন্যই। আর যেসব দেশের সাথে চুক্তি নাই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। অন অ্যারাইভাল ভিসার মেয়াদ ৩০ দিন থাকবে।

তিনি বলেন, পাসপোর্ট যেন সহজ হয়, এজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া যায় কি না বা থাকলেও কত সহজ করা যায়- এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা চেষ্টা করব পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের যাতে দরকারই না হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়