reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

প্রতিনিধিত্বশীল ছবি

বায়ুদূষণে আজ বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। বাতাসের মান সূচকে করাচির বায়ুর স্কোর ২২১। তালিকায় ঢাকার অবস্থান ১৫, স্কোর ১৪৮। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে। এর আগে বুধবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বায়ুর মান ছিল ১৭২।

২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পাকিস্তানের আরেক শহর লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ১৮৫। পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকাউ, স্কোর ১৭৭। একই স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে চীনের উহান।

বায়ুদূষণে শীর্ষ ১০ এর মধ্যে ৮- এ রয়েছে চীনের আরেক শহর হ্যাংজু। আর দিল্লির অবস্থান ৯ নম্বরে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়