বাংলাদেশ এয়ারলাইন পাইলটস’ এসোসিয়েশন’র নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ এয়ারলাইন পাইলটস’ এসোসিয়েশন (বাপা) রেজিঃ নং বি-২১৪৬ এর ২০২৫-২০২৬ সনের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উক্ত নির্বাচনে মোট ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এতে ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাব সভাপতি পদে এবং ক্যাপ্টেন সাদাত জামিল সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন– সহ-সভাপতি ক্যাপ্টেন মো. মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মুন্তাসির মাহবুব, যুগ্ম-সচিব (প্রশাসন) ক্যাপ্টেন মানব দিপ্ত, যুগ্ম-সচিব (অপারেশনস) ফার্স্ট অফিসার ইশতিয়াক আহমেদ, যুগ্ম-সচিব (সাম্প্রতিক বিষয়াবলি) ক্যাপ্টেন আতিয়াব জুবায়ের জাফর, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. সোলাইমান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মহসিন কামাল, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার শামির উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবু জাফর মাহমুদ রাফসান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. রুবাব ইসলাম খান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবদুল্লাহ আল নোমান।
বাপা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিষ্টার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস’ এসোসিয়েশন (ইফালপা) এর একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) এর সাথে নিবিড়ভাবে কাজ করে থাকে।









































