reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম নিয়ে বেবিচকে আলোচনাসভা

ছবি : প্রতিদিনের সংবাদ

১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সম্প্রতি পৃথিবীর কয়েকটি দেশে ভয়াবহ বিমান ও হেলিকপ্টার এর দুর্ঘটনা সংগঠিত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আজারবাইজান ও মার্কিন যুক্তরাস্ট্র অন্যতম। এই দুর্ঘটনাগুলোতে বিমান ও হেলিকপ্টারে আরোহনকারী সকল যাত্রী ও পাইলটসহ ক্রু-গন নিহত হয়েছেন।

এ ধরনের দুর্ঘটনারোধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) এর সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী বেবিচক এর সদস্য (এটিএম) এয়ার কমডোর একেএম জিয়াউল হক এ সংক্রান্ত কাজে নিয়োজিত এয়ারট্রাফিক কন্ট্রোলারগণকে সচেতন ও অবহিত করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করেন।

উক্ত আলোচনা সভায় সদর দপ্তর এটিএম বিভাগে কর্মরত সহকারী-পরিচালক (এআইএম) জনাব মো: সুলাতানুল আরেফীন Audio Visual-এর মাধ্যমে সকল এয়ারট্রাফিক কন্ট্রোলারগণকে দূর্ঘটনার বিশদ বর্ণনা দেন এবং এর প্রেক্ষাপটে বাংলাদেশের কন্ট্রোলারগণের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে অবহিত করেন। এ ছাড়াও বর্তমান ও ভবিষ্যৎ ATM এর উন্নতিকল্পে উক্ত সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সদস্য (এটিএম), সিনিয়র কনসালট্যান্ট, পরিচালক (এটিএম), পরিচালক (এএনএস ইন্সপেকশন), পরিচালক (এটিএম) (স্যাটো) সহ অনেক সিনিয়র কন্ট্রোলারগণ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় সকল কন্ট্রোলারগণকে সদস্য (এটিএম) বিমান দুর্ঘটনারোধে কার্যকরী ভূমিকা পালন ও অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়