reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

আন্দোলনকারীরা সরেননি, বন্ধ এলিফ্যান্ট রোডের যান চলাচল

ছবি : সংগৃহীত

আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত (৩য় ধাপ) শিক্ষকদের সরানো যায়নি। ব্যাপক লাঠিচার্জ, দফায় দফায় জলকামান, আটক, টিয়ারগ্যাসেও সড়ক থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা। ফলে এখনো বন্ধ রয়েছে শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড অভিমুখের উভয় পাশের যান চলাচল। একপর্যায়ে বিকেল পৌনে ৪টার পরে ফের বলপ্রয়োগ শুরু করে পুলিশ।

সোমবার (৯ এপ্রিল) বিকেলে সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ের অন্যান্য সড়কগুলো থেকে এরইমধ্যে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে অর্ধ শতাধিক নারী আন্দোলনকারী জাদুঘরের পাশের সড়কের ওপর বসে পড়েন। এসময় বেশ কয়েক দফায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে। পুলিশের উপর্যুপরি লাঠির আঘাতে আহতও হন অনেকেই।

তবে দুপুরের পর থেকে এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন কিংবা কতজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি কেউই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলেও তারা তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি।

এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন এনটিআরসিএ-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগপ্রত্যাশীরা এবং প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। যদিও এরইমধ্যে এনটিআরসি- এর নিয়োগপ্রত্যাশীদের লাঠিচার্জ করে শাহবাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়